রুকইয়াহ এর বিনিময়ে মজুরি (উজরাহ) নেয়া জায়েজ নেই, জায়েজ রয়েছে কেবল ফলভিত্তিক পারিশ্রমিক (জু’ল) নেয়া।
আমাদের যামানায় হাম্বলী মাযহাবের শ্রেষ্ঠ বিদ্বানদের একজন শায়েখ আব্দুস সালাম আশ-শুয়াইঈর আল-হাম্বলী (হাফিযাহুল্লাহ) বলেন,
“আমার আলোচনার সমাপ্তি ঘটাব সর্বশেষ যে বিষয়টি দিয়ে তা হলো: সেই ভুলটির ব্যাপারে যা সচরাচর সংঘটিত হয়, বলা যায় দ্বিতীয় একটি গুরুতর ভুল; আর তা হলো রুকইয়াহ এর জন্য মজুরি গ্রহণ করা। আপনি আমার কথা বিশ্বাস করুন, যদি প্রত্যেক রুকইয়াকারীই মজুরি গ্রহণ না করতো, তাহলে এ সমস্ত রুকইয়াকারীদের তিন অথবা নয় শতাংশ নয়, বরং নিরানব্বই শতাংশই এই পেশা থেকে সড়ে যেতো। একদল আলিমগণ ইজমা বা ঐকমত্যের উল্লেখ করেছেন যে, সকল প্রকার ইবাদত-কর্মের জন্য মজুরি গ্রহণ করা জায়েয নয়। আর একদল আলিমের বর্ণনা মতে – যাদের মধ্যে শাইখ তাকিউদ্দীন ইবনু তাইমিয়্যাহও রয়েছেন তারা বলেন: রুকইয়াহও ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং এর জন্য মজুরি গ্রহণ কিভাবে জায়েয হতে পারে? কারণ যে ব্যক্তি কোনো ইবাদত-কর্মের জন্য মজুরি গ্রহণ করে, তার অংশীদারিত্ব ওই মজুরির মধ্যেই সীমাবদ্ধ থাকে; ফলে সে এর জন্য কোনো সওয়াব লাভ করতে পারে না।
এবং যেহেতু তার জন্য কোনো সওয়াব নেই, ফলে সে নিজেও এ থেকে উপকৃত হয় না, অন্যদেরকেও একইভাবে কোনো উপকারে আসে না। তাই এ বিষয়ে ইজমা বা ঐকমত্য বর্ণনা করা হয়েছে যে, রুকইয়াকারীর পক্ষে উজরাহ গ্রহণ করা জায়েয নয়। আর আমি রিয়াদে একটি সরকারী প্রতিষ্ঠানে একজন রুকইয়াকারীর একটি চুক্তির দলিল দেখেছি, যেখানে সে বলেছে: আমি অমুকের সাথে চুক্তি করেছিলাম যে রিয়াদে সে রুকইয়ার বদলে পনেরো মিলিয়ন রিয়াল মজুরি গ্রহণ করেছিল। আর এটি ছিল এক বা দুই বছর আগের কথা, খুবই সাম্প্রতিক সময়ে, একজন ব্যক্তির উপর কুরআন তিলাওয়াতের বিনিময়ে পনেরো মিলিয়ন রিয়াল নিয়েছে। এই লোকের সওয়াব কীভাবে হবে? আর আমি আপনাকে বলেছি যে, যদি এ ব্যাপারে ইজমা প্রতিষ্ঠিত হয় যে এটি জায়েয নয়, তবে যদি আপনি এর বিপরীতে বলেন: আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর হাদীসে রয়েছে যে, আবু সাঈদ ও তাঁর সাথীরা দংশিত ব্যক্তি ও তার সম্প্রদায়কে বলেছিলেন: আমাদের জন্য একটি পারিশ্রমিক নির্ধারণ করে দাও, ফলে তারা তাদের জন্য একটি পারিশ্রমিক নির্ধারণ করল এবং নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে আহার করেন এবং বলেন, হ্যাঁ, এটি জায়েয।
কারণ এটি সাব্যস্ত সত্য যে, ইবাদত-কর্মের বিনিময়ে ‘জু’ল’ বা ফলভিত্তিক পারিশ্রমিক গ্রহণ জায়েয, কিন্তু ‘উজরাত’ বা কাজের বিনিময়ে নির্দিষ্ট মজুরি গ্রহণ জায়েয নয়। জু’ল ও উজরাতের মধ্যে পার্থক্য হলো এই যে, উজরাত বা মজুরি কাজের উপর নির্ধারিত হয়, অন্যদিকে জু’ল বা পারিশ্রমিক ফলাফলের উপর নির্ভরশীল হয়। তাই আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহ যদি তোমার রোগীকে সুস্থ করে দেন, অর্থাৎ তিনি পারিশ্রমিককে সুস্থতা শর্তের সাথে সম্পৃক্ত করেছিলেন। কিন্তু এরা বলে, আমি তোমাকে পাঁচশত টাকার বিনিময়ে কুরআন তিলাওয়াত শোনাব। বরং এই বছরেই তাদের একজন বলেছে, বারোটার পর তিলাওয়াতের জন্য এক হাজার টাকা, আমি বারোটায় বাড়িতে আসব আর দুপুর দুটোর আগে তিলাওয়াত করলে পাঁচশত টাকা। এই ঘটনাগুলো খুবই সাম্প্রতিক, এক বছরেরও কম সময় আগের। তাই এটিকে আয়ের উৎস বানানো প্রমাণ করে যে, এর মাধ্যমে তারা নিজেরা কোনো আধ্যাত্মিক উপকার লাভ করে না।
আর যারা এ থেকে উপকৃত হয়, সম্ভবত তা তাদের হৃদয়ের গভীর ব্যাকুলতার কারণেই, তারা সেই অসহায় ব্যক্তির ন্যায় যে আল্লাহর কাছে তখন আকুল আবেদন জানায়। আর উপকার লাভ তো ঠিক সেভাবেই হয় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“তোমাদের মধ্যে যে তার ভাইকে উপকার করতে সক্ষম, সে যেন তা করে।”
সুতরাং সে যেন তাকে উপকারের বদলে মজুরি না দেয়, যেন এটাকে ব্যবসায় পরিণত না করে। আর এজন্যই যখন এটা ব্যবসায় পরিণত হয়, তখন সে এটাকে কিছু রীতিনীতি ও বাড়িয়ে চড়িয়ে এমনভাবে উপস্থাপন করে যাতে অধিকাংশ মানুষ এটাকে কঠিন মনে করে। ফলে সে বলে, আমার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, কিছু বিশেষ রীতিনীতি আছে, যাতে কেউই বলতে না পারে যে, “আমিও তোমার মতোই রুকইয়াহ করতে সক্ষম”। এভাবে আল্লাহর দীনে সে এক ভয়ানক বিষয়ের সৃষ্টি করে। আর ইমাম দারিমী কর্তৃক বর্ণিত হয়েছে যে, শেষ যুগের এক ব্যক্তি কুরআন তিলাওয়াত করবে আর বলবে, কেউ আমার অনুসরণ করল না, আমি কুরআন পড়লাম কিন্তু কেউ আমার অনুসারী হল না। বর্ণনায় এসেছে, তখন সে লোকদেরকে অনুসরণ করানোর জন্য বিদআত সৃষ্টি করবে। আর এই বিষয়ে কতই না নতুন বিদআতের সৃষ্টি হচ্ছে।”
আরবি:
الأمر الأخير أختتم به حديثي تماماً، وهو قضية أن مما يتحقق به أو الخطأ العظيم الثاني، وهو قضية أخذ الأجرة. وصدقني، لو أن كل راقٍ لا يأخذ أجرة لذهب ثلاثة بل تسعة بل ربما تسعة وتسعون بالمئة من هؤلاء الرقاة. وقد ذكر جمع من أهل العلم الإجماع على أن أعمال القرب لا يجوز أخذ الأجرة عليها. ومن أعمال القرب كما قرره جماعة من هو الشيخ تقي الدين: الرقية.
وكيف أنه لا يجوز أخذ الأجرة عليها، لأن من أخذ أجرة قربة فإن حظه منها الأجرة، وليس له أجر. وحيث لم يكن له أجر فلا ينتفع هو بها، ولا ينتفع غيره كذلك بها. ولذلك حكي إجماع على أن الراقي لا يجوز له أن يأخذ الأجرة. وقد وقفت على محضر هنا في أحد الجهات الرسمية في الرياض لأحد الرقاة، وهو يقول: عاقدت فلاناً أنه أخذ على الرقية خمسة عشر مليوناً هنا في الرياض. وهذه قبل سنة أو سنتين قريب جداً، خمسة عشر مليوناً على قراءة شخص واحد. هذا الرجل كيف يكون أجره؟ وقد قلت لك أنه إن عقد الإجماع على أنه لا يجوز، فإن قلت: إن حديث أبي سعيد فيه أن أبا سعيد وأصحابه قالوا للديغ وقومه: اجعلوا لنا جعلاً، فجعلوا لهم جعلاً وأكل منه النبي صلى الله عليه وسلم يقول نعم يجوز. لأنه متقرر أن أعمال القرب يجوز أخذ الجعل عليها، ولا يجوز أخذ الأجرة. والفرق بين الجعل والأجرة: أن الأجرة على العمل، وأما الجعل فيكون على النتيجة. فأبو سعيد قال: انشف الله مريضك، فجعله معلقاً على الشفاء. وأما هؤلاء فيقول: أقرأ عليك القراءة بخمسمائة. بل إن أحدهم في هذه السنة يقول: القراءة بعد الساعة اثنتي عشرة بألف، آتيك البيت باثنتي عشرة وقبل الساعة الثانية بعشر بخمسمائة. هذه هذه الأشهر القريبة أقل من سنة. ولذلك فإن جعلها وسيلة للكسب يدل على عدم انتفاع صاحبها بها. ومن انتفع بها فربما بسبب الاضطرار الذي يقع في قلبه، ذلك المضطر الذي دعا الله عز وجل عندها. وأن النفع إنما يكون كما قال صلى الله عليه وسلم: من استطاع منكم أن ينفع أخاه فليفعل. فلينفعه ما قال ليعاوضه، يجعلها تجارة. ولذلك إذا كانت تجارة فإنه يريد أن يجعل من الطقوس، ومن يجعل من الهالة على هذا الفعل ما يستصعبه كثير من الناس. فيقول: أنا لي طريقة معينة من الطقوس لكي لا يقول أي واحد: استطيع أن أفعل مثل ما فعلت. فيحدث في دين الله عز وجل شيئاً عظيماً. وقد جاء عند الدارمي أن الرجل في آخر الزمان يقرأ القرآن فيقول: لم أتبع، قرأت القرآن ما أحد اتبعني. قال: فيحدث للناس حدثاً ليتبع. وما أكثر ما يحدث في هذا الباب.
অনুবাদ ও ট্রান্সক্রাইব: সাফিন চৌধুরী । Shafin Chowdhury
🚨কপি করলে অনুবাদকের নাম মুছে প্রচার করা নিষেধ। অবশ্যই কার্টেসি সহ পোস্ট করতে হবে।



