সাফিন চৌধুরীর পরিচয়
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين
সাফিন চৌধুরীর পরিচয়
আমি সাফিন বিন মুহাম্মদ শফিকুল ইসলাম বিন মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী — একজন সাধারণ তলিবুল ইলম। আল্লাহ তা’আলার অশেষ রহমতে কিছু উস্তাদের সান্নিধ্যে আরবি ভাষা, তাজবীদ, আকীদা, হাদীস এবং ফিকহের প্রাথমিক কিছু গ্রন্থ অধ্যয়নের সুযোগ পেয়েছি। আমি এখনো শিক্ষার্থী এবং আমৃত্যু তলিবুল ইলম ইন শা আল্লাহ। ব্যক্তিজীবনে আমি প্রকৌশল শাস্ত্রে পড়াশোনা করেছি। যেহেতু এখানে আমি দ্বীনি বিষয়ে লেখালেখি করি তাই আমার দুনিয়াবি একাডেমিক শিক্ষাদীক্ষা তুলে ধরার প্রয়োজনবোধ করছি না।
শরঈ যা কিছু অধ্যয়ন করেছিঃ
আরবি ভাষা
দুরুসুল লুগাতিল আরাবিয়্যাহ ওয়া লিগাইরিন নাতিকীনা বিহা (মদিনা বুক নামে খ্যাত) কিতাবের মুয়াল্লিফ ড. ভানিয়ামবাদী আব্দুর রহিম এর ছাত্র উস্তায আসিফ মেহেরালি এর মাধ্যমে উক্ত কিতাব অধ্যয়ন করেছি (রাহিমাহুমাল্লাহু)।
“কীজ টু নলেজ” (Keys to Knowledge) ইনস্টিটিউটে শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম আল-মক্কী এর কাছে নিম্নলিখিত মতনগুলো পড়ার এবং ইজাযাহ লাভের সুযোগ হয়েছে:
- আল-মুক্বাদ্দিমাতুল আযহারিয়্যাহ — নাহু (আরবি ব্যাকরণ)
- তাসরীফুল ইযযী — সরফ (রূপতত্ত্ব)
- মি’আতুল মা’আনী ওয়াল বায়ান — বালাগাহ (অলংকারশাস্ত্র)
- লামিয়্যাহ ইবনুল ওয়ারদী — আদব ও নসীহাহ
এখানে ইন্টারমিডিয়েট আরবি ডিপ্লোমা করেছি।

তাজবীদ
আল-মুক্বাদ্দিমাতুল জাযারিয়্যাহ (ইমাম ইবনুল জাযারী রহ.) — এই মতনে শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম আল-মক্কী থেকে ইজাযাহ পেয়েছি। তাঁর সনদ শায়খ আব্দুর রহীম ইদী, শায়খ আব্দুল আযীয আল-হারবী, শায়খ আব্দুল্লাহ তূম, শায়খ আব্দুল মুহসিন আল-ক্বাসিম সহ আরো অনেক মাশায়খের মাধ্যমে মুসান্নিফ পর্যন্ত সংযুক্ত।


এছাড়াও পাকিস্তানের ইউথ ফ্লিক্স ইসলামিক ডিজিটাল ফোরাম থেকে শায়খ ইবরাহীম মীর মুহাম্মদী এবং শায়খ উমার ইবরাহীম মীর মুহাম্মদী এর কাছে তাজবীদ বিষয়ে কোর্স করেছি।

আকীদা
শায়েখ সলেহ বিন আব্দিল আযীয আলুশ শাইখ (হাফিযাহুল্লাহ) এর তত্ত্বাবধানে পরিচালিত ইন্সটিটিউট জামিয়াহ হুদাহ হতে লুমআতুল ইতিকাদ গ্রন্থটি শায়েখের শরাহ অনুযায়ী অধ্যয়ন করেছি।

শায়েখ যুবায়ের আলী যাঈ (রাহিমাহুল্লাহ) ও শায়েখ গোলাম মুস্তফা যহির আমানুপুরী (হাফিযাহুল্লাহ) এর শাগরেদ শায়েখ আরসালান আয-যুবায়েরী (হাফিযাহুল্লাহ) এর নিকট আকদীদাতুর রাযিয়্যিন অধ্যয়ন করেছি

আল-আক্বীদাতুল ওয়াসিতিয়্যাহ (শায়খুল ইসলাম ইবন তাইমিয়্যাহ রহ.) — এই মতনে শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম আল-মক্কী থেকে ইজাযাহ পেয়েছি। তাঁর সনদে শায়খ সালেহ আল-উসায়মী, শায়খ ওয়াসীউল্লাহ আব্বাস, শায়খ আব্দুল মুহসিন আল-ক্বাসিম, শায়খ হামিদ আকরাম বুখারী সহ অন্যান্য শায়খগণ রয়েছেন।


১০ প্রিন্সিপালস অব ইসলাম — শায়খ আব্দুস সালাম বারজিস রহ. এর “উসূলুদ দা’ওয়াতিস সালাফিয়্যাহ” অনুসারে এই মানযূমার ব্যাখ্যা কোর্স সম্পন্ন করেছি।

হাদীস
আল-আরবাঈন আন-নববিয়্যাহ (ইমাম নববী রহ.) — শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম আল-মক্কী থেকে এই কিতাবে ইজাযাহ পেয়েছি। তাঁর সনদে শায়খ ওয়াসীউল্লাহ আব্বাস, শায়খ সালেহ আল-উসায়মী, শায়খ আব্দুল মুহসিন আল-ক্বাসিম, শায়খ আহমাদ আল-ইনযী, শায়খ হামিদ আকরাম বুখারী, শায়খ মক্কী আল-ফাহল, শায়খ ক্বাসিম আল-বাহর, শায়খ আব্দুল ক্বাইয়ূম আস-সিন্দী সহ অন্যান্য শায়খগণ রয়েছেন।


৪০ হাদীস অন সীরাহ — শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম কর্তৃক সংকলিত এই কিতাবে তাঁর কাছ থেকে ইজাযাহ রিওয়ায়াহ পেয়েছি।

ফিকহ
বুলূগুল মারাম (ইমাম ইবন হাজার রহ.) এবং যাদুল মুসতাক্বনি’ (ইমাম আল-হাজ্জাবী রহ.) — এই দুই কিতাবে
ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল-ক্বাসিম (মসজিদে নববীর ইমাম ও খতীব) থেকে ইজাযাহ লাভের সুযোগ হয়েছে।


মসজিদে নববীর কুরআন ও মুতূন অধ্যয়ন চক্রের অধীনে ড. আব্দুল মুহসিন আল-ক্বাসিম এর কাছে বুলূগুল মারাম ও যাদুল মুসতাক্বনি’ থেকে হজ্জের ফিকহ বিষয়ে কোর্স করেছি।

ইমাম আল-বুহূতী ইনস্টিটিউট থেকে শায়খ আহমাদ বিন নাসির আল-কু’আয়মী এবং ড. আমির বিন মুহাম্মদ ফিদা বাহজাত (হাফিযাহুমাল্লাহ) এর কাছে ফিকহুল হজ্জ বিষয়ে আরেকটি কোর্স সম্পন্ন করেছি, যাতে ইমাম ইবনু বালবান (রাহিমাহুল্লাহ) এর মানসাক ইবনি বালবান অধ্যয়ন করেছি শায়েখদের ব্যাখাসহ।

আদাব
আদাবুদ দারিস ওয়াল মুদাররিস (শায়খ জামালুদ্দীন আল-ক্বাসিমী রহ.) — মুরতাক্বা ইনস্টিটিউট থেকে ড. মুতলাক্ব বিন জাসির আল-জাসির এর কাছে এই কিতাবে সনদ পেয়েছি।

উলুমুল হাদিস

যাঁদের কাছে পড়েছি
আল্লাহ তা’আলা যাঁদের মাধ্যমে কিছু শেখার তাওফীক দিয়েছেন:
- ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল-ক্বাসিম — মসজিদে নববীর ইমাম ও খতীব
- শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম আল-মক্কী — কীজ টু নলেজ
- ড. মুতলাক্ব বিন জাসির আল-জাসির — মুরতাক্বা ইনস্টিটিউট
- শায়খ আহমাদ বিন নাসির আল-কু’আয়মী — ইমাম আল-বুহূতী ইনস্টিটিউট
- ড. আমির বিন মুহাম্মদ ফিদা বাহজাত — ইমাম আল-বুহূতী ইনস্টিটিউট
- শায়খ ইবরাহীম মীর মুহাম্মদী ও শায়খ উমার ইবরাহীম মীর মুহাম্মদী — ইউথ ফ্লিক্স
যে কিতাবগুলোতে ইজাযাহ পেয়েছি
| কিতাবের নাম | মুসান্নিফ | মুদাররিস |
|---|---|---|
| আল-মুক্বাদ্দিমাতুল আযহারিয়্যাহ | শায়খ খালিদ আল-আযহারী (রহ.) | শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম আল-মক্কী |
| তাসরীফুল ইযযী | শায়খ ইযযুদ্দীন আয-যানজানী (রহ.) | শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম আল-মক্কী |
| মি’আতুল মা’আনী ওয়াল বায়ান | ইবনুশ শিহনাহ (রহ.) | শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম আল-মক্কী |
| লামিয়্যাহ ইবনুল ওয়ারদী | ইবনুল ওয়ারদী (রহ.) | শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম আল-মক্কী |
| আল-মুক্বাদ্দিমাতুল জাযারিয়্যাহ | ইমাম ইবনুল জাযারী (রহ.) | শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম আল-মক্কী |
| আল-আক্বীদাতুল ওয়াসিতিয়্যাহ | শায়খুল ইসলাম ইবন তাইমিয়্যাহ (রহ.) | শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম আল-মক্কী |
| আল-আরবাঈন আন-নববিয়্যাহ | ইমাম নববী (রহ.) | শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম আল-মক্কী |
| ৪০ হাদীস অন সীরাহ | শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম | শায়খ আবু আওযা’ঈ আব্দুস সালাম আল-মক্কী |
| বুলূগুল মারাম | ইমাম ইবন হাজার (রহ.) | ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল-ক্বাসিম |
| যাদুল মুসতাক্বনি’ | ইমাম আল-হাজ্জাবী (রহ.) | ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল-ক্বাসিম |
| মানযুমাতুল বাইক্যুনিয়াহ | ইমাম বাইক্যুনি | ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল-ক্বাসিম |
| আদাবুদ দারিস ওয়াল মুদাররিস | শায়খ জামালুদ্দীন আল-ক্বাসিমী (রহ.) | ড. মুতলাক্ব বিন জাসির আল-জাসির |
| শারহু লুমআতিল ইতিকাদ | শায়েখ কুদামা আল হাম্বলী (রহ.) | শায়েখ সলেহ বিন আব্দিল আযীয আলুশ শাইখ |
| মানসাক ইবনি বালবান | শায়েখ ইবনু বালবান আল হাম্বলী (রহ.) | শায়খ আহমাদ বিন নাসির আল-কু’আয়মী |
বর্তমানে আমি শায়েখ মুতলাক আল জাসির (হাফিযাহুল্লাহ) এর “মাহাদ মুরতাকা লিল উলুমিশ শারঈ” ও শায়েখ ইবনু উছাইমীনের (রাহিমাহুল্লাহ) এর তুল্লাবদের মাহাদে অধ্যয়নরত আলহামদুলিল্লাহ। আল্লাহ তা’আলার কাছে দু’আ করি তিনি যেন আমাকে ইলমে নাফে’ (উপকারী জ্ঞান) দান করেন, শেখা বিষয়গুলোতে আমল করার তাওফীক দেন, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা’আহ এর আক্বীদা ও মানহাজের উপর অবিচল রাখেন এবং আমার সম্মানিত আসাতিযদের এই ইলম প্রচারের বিনিময়ে ক্ষমা করে তাদের দুনিয়া ও আখিরাতে উঁচু মাকাম দান করেন। আমিন।
– সাফিন চৌধুরী । Shafin Chowdhury
website – www.shafinchowdhury.com
وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين